1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১০০ নারীকে নিয়ে সুবর্ণচরে কর্মশালা ব্রতচারী সম্মেলনে ব্রতচারীকে পশ্চিমবঙ্গে স্কুল – কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করার দাবী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ​ কোম্পানীগঞ্জে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পুলিশের হাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার পলাশবাড়ীতে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে ব্র্যাক হাঁস-মুরগীর বাচ্চা বিতরণ করেন

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক

  • প্রকাশকাল: রবিবার, ১৪ জুন, ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার পদ্ম পকুর ইউনিয়নের ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে ফোর্স নিয়ে, খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।
তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালু চোর প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। তারমধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব এর মালিক জামিরুল অন্যতম।
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে আটক করা হয় এবং বালুভর্তি দু’টি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ