1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে? ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে চীনা সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • প্রকাশকাল: শুক্রবার, ১২ জুন, ২০২৬

নুরে আলম শাহ,ষ্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ে চীনা বিনিয়োগ ও সহায়তায় নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দুই-এক মাসের মধ্যেই একটি উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদল এ অঞ্চল পরিদর্শন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগ’-এর আওতায় স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাজ করবে চীনা প্রতিনিধিদল – চীনের রাষ্ট্রদূতের সাথে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন:”চীনের রাষ্ট্রদূত আমার একজন ব্যক্তিগত বন্ধু। আমি ঠাকুরগাঁও এলাকার উন্নয়নের জন্য উনাকে এখানে আসার অনুরোধ জানালে তিনি সানন্দে রাজি হন। তিনি কথা দিয়েছেন, আগামী দুই-এক মাসের মধ্যে চীনা প্রতিনিধিদের এখানে পাঠাবেন, যারা এই অঞ্চলের শিল্প-কলকারখানার উন্নয়ন ও নতুন উদ্যোগ গ্রহণে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে।”

চীনের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না, চীন আজ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের উন্নত করেছে। দেশটির নতুন প্রজন্ম কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়েছে। আজ সারা পৃথিবীতে চীন একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বিশ্ববিদ্যালয় তৈরিতে চীনের সমর্থন ও সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

নতুন সরকারের উন্নয়ন চিত্র: বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ

নতুন সরকার গঠনের পর ঠাকুরগাঁওয়ের উন্নয়নচিত্র তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে এবং সেটির কাজও শুরু হয়ে গেছে। পাশাপাশি একটি মেডিকেল কলেজের অনুমোদনও দেওয়া হয়েছে, যার কাজ দ্রুতই শুরু হবে। এর মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও দ্রুত গতিতে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যৎ প্রজন্ম গড়ার আহ্বান-

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিশুদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।

একই সাথে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। তাহলেই শুধু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে স্কুলব্যাগসহ বিভিন্ন আকর্ষণীয় শিক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠলে মির্জা ফখরুল তাদের চীনা রাষ্ট্রদূতের উদ্দেশ্যে করতালি দিতে বলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ লং লিভ’ স্লোগান দিয়ে মুখরিত করে তোলে।

অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ