1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক। ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা ডিবি পুলিশের থাবায় মাদক ব্যবসায়ী গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতিত্বে করেন মুঃ আব্দুর রহিম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা

  • প্রকাশকাল: সোমবার, ৮ জুন, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৮ জুন/২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা প্রদান সহ মাদক চোরাচালান বন্ধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের বর্ডারের নিরাপত্তা সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যন্ত সাহসী ও আন্তরিকতার সাথে মোকাবেলা করছেন। আপনারা যারা সীমান্তে বসবাস করেন আপনাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তবে সীমান্ত এলাকার সমস্যা গুলো শুধু বিজিবি সদস্যদের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাদক ও চোরাচালান বন্ধেও বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করবেন উপস্থিত সকলের উদ্দেশ্যে ইউএনও মহদোয়।

এর আগে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারেও মতবিনিময় সভা করেন ইউএনও মহদোয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিলটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ