1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক। ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা ডিবি পুলিশের থাবায় মাদক ব্যবসায়ী গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতিত্বে করেন মুঃ আব্দুর রহিম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ৮ জুন, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, নরসিংদীর ব্যবস্থাপনায় আজ জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য ০৩ (তিন) দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা: নাদিরা আখতার; উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নরসিংদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় উন্নত সেবাচচ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদ অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তিনির্ভর সেবার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
ক্যাপশন:

দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ