1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
১২৭তম জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় অগ্রণী ব্যাংক ফেনী শাখায় নতুন নেতৃত্ব, আশাবাদী গ্রাহক ও সাবেক ব্যাংকাররা রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার নবগঠিত ভুল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্ব পেলেন ঠাকুরগাঁও সদর ইউএনও খাইরুল ইসলাম ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি কর্তৃক জনসাধারণকে সচেতন মূলক মাইকিং এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

অগ্রণী ব্যাংক ফেনী শাখায় নতুন নেতৃত্ব, আশাবাদী গ্রাহক ও সাবেক ব্যাংকাররা

  • প্রকাশকাল: সোমবার, ২৫ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

অগ্রণী ব্যাংক পিএলসি’র ফেনী শাখায় সদ্য যোগদানকৃত সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেছেন অবসরপ্রাপ্ত ব্যাংকাররা। ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিময় আবহে আয়োজিত এ অনুষ্ঠানটি হয়ে ওঠে এক হৃদয়ছোঁয়া মিলনমেলায়।

রোববার (২৪ মে) সন্ধ্যায় অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম, ফেনী অঞ্চলের উদ্যোগে শহরের একটি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং বর্তমান কর্মকর্তারা।

এ সময় নবাগত শাখা প্রধান মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান প্রবীণ ব্যাংকাররা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা, সততা ও মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যেই সহকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ভবিষ্যতেও তিনি পেশাদারিত্বের মাধ্যমে ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবর্ধনার জবাবে আবেগঘন বক্তব্যে মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা বলেন,“ব্যাংকিং জীবনের শুরুতে যাদের কাছ থেকে হাতে-কলমে কাজ শিখেছি, আজ তাদের কাছ থেকে এমন সম্মাননা পাওয়া সত্যিই আমার জন্য গর্বের ও অনুপ্রেরণার। সিনিয়রদের ভালোবাসা ও দিকনির্দেশনা আগামীতেও আমাকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, অগ্রণী ব্যাংক পিএলসি ফেনী শাখাকে আরও আধুনিক, গ্রাহকবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং অগ্রণী ব্যাংক পিএলসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ প্রত্যাশার এক সুন্দর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ