1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কামালপুরে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!! রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু​ ব্যবসায়ী থেকে শিক্ষানুরাগী-ডমুরুয়া বিদ্যালয়ের দায়িত্বে জাহাঙ্গীর আলম ভূইয়া নোয়াখালীর আলোচিত আসমা হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে দিল আদালত

পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত

  • প্রকাশকাল: রবিবার, ২৪ মে, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্নীতিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে আইন মানতে বাধ্য করতে পারে, তাহলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত।
রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট, অস্থায়ী বাজার কিংবা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। এসব কারণে যানজট সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তিনি জানান, দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়।

সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে পরিবহন শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম ফকরুল হোসাইন, কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলামসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ