1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভুল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্ব পেলেন ঠাকুরগাঁও সদর ইউএনও খাইরুল ইসলাম ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কামালপুরে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!! রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু​ ব্যবসায়ী থেকে শিক্ষানুরাগী-ডমুরুয়া বিদ্যালয়ের দায়িত্বে জাহাঙ্গীর আলম ভূইয়া

নবগঠিত ভুল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্ব পেলেন ঠাকুরগাঁও সদর ইউএনও খাইরুল ইসলাম

  • প্রকাশকাল: সোমবার, ২৫ মে, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি//

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলামকে নবগঠিত ভুল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ২৩ মে ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে এ দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, মোঃ খাইরুল ইসলামকে ভুল্লী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ খাইরুল ইসলাম বলেন, “ভুল্লী একটি নবগঠিত উপজেলা।

এ উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোকে কার্যকরভাবে এগিয়ে নেওয়ার অনেক সুযোগ রয়েছে। আমি ঠাকুরগাঁও সদরের পাশাপাশি ভুল্লী উপজেলার উন্নয়নেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

এদিকে এ দায়িত্ব প্রদানকে স্বাগত জানিয়েছেন নবগঠিত ভুল্লী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, “ভুল্লী উপজেলা ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। এমন একটি উপজেলার দায়িত্বে অভিজ্ঞ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম স্যারকে নিয়োগ দেওয়ায় আমরা আনন্দিত ও কৃতজ্ঞ।”তিনি আরও বলেন, “সদর ইউএনও স্যারের প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা নবগঠিত ভুল্লী উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

”স্থানীয়দের প্রত্যাশা, দক্ষ প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে নবগঠিত ভুল্লী উপজেলা দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক, সুশৃঙ্খল ও জনবান্ধব প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে উঠবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ