1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী স্বপনের আগুনে বোলিংয়ে স্ট্রাইকার্স বিধ্বস্ত, ফাইনালে সেনবাগ ক্রিকেট ক্লাব ঠাকুরগাঁওয়ে সিপিবির মিট দ্যা কমরেড কর্মসূচি পালন ফেনীতে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন, চালু হলো আধুনিক সম্প্রসারিত জরুরি বিভাগ কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ: প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পানছড়িতে ইমন হত্যাকাণ্ডঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ

পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন

  • প্রকাশকাল: রবিবার, ১৭ মে, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৭ মে/২৬

বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১’টার আটাপাড়া রেলগেটে মামলা প্রত্যাহার সহ নিরাপরাধ দোকানদারের মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে আটাপাড়া রেলগেট দোকান মালিক ও বাজার কমিটি।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, গত ৮’ই মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আ: রশীদ ঔষধ ক্রয়ে আসেন আব্দুল হাকিমের দোকানে। তিনি ঔষধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে মোঃ আবু ইউসুফ ছাব্বির বিক্রয় করতে অস্বীকৃতি জানায়। বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে তোমাকে দেখে নিব বলে চলে যায়। পরদিন রাত সাড়ে ১০’টায় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বিজিবি আমাদের পথরোধ করে। এসময় বিজিবি নিজের পকেট থেকে নেশার ইনজেকশন বের করে বলে পাইছি। হাকিম বলেন, আমাকে ও ছেলেকে আটাপাড়া ক্যাম্পে ধরে নিয়ে যায়, আমাকে ছেড়ে দিলেও ছেলেকে গাড়িতে করে জয়পুরহাট নিয়ে যায়। পরদিন মাদক মামলায় ছেলেকে জেল হাজতে পাঠায়। আমার নিরাপরাধ ছেলের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলাম সহ ইউসুফের বাবা-মা।

আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে নাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ