1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সিপিবির মিট দ্যা কমরেড কর্মসূচি পালন ফেনীতে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন, চালু হলো আধুনিক সম্প্রসারিত জরুরি বিভাগ দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পানছড়িতে ইমন হত্যাকাণ্ডঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ জামালপুরে পূর্ব শত্রুতার জেরে লিখন আহম্মেদের উপর হামলা দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগকেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ পদ্মায় ভেসে উঠল পাঁচ খুনের প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত জনগনের অধিকার আদায়ে নিশ্চিত করতে কাজ করছে জনতার দল : আজম খান চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

  • প্রকাশকাল: শনিবার, ১৬ মে, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ণভবা নদীর পানিতে ডুবে আব্দুস সবুর (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাহারোল থানা পুলিশের সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদীতে হাঁস ছেড়ে দিতে যান আব্দুস সবুর। এ সময় হঠাৎ তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হন।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালালেও প্রথমদিকে তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল আনুমানিক ৩টার দিকে ভবানীপুর এলাকার পূর্ণভবা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ