ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) এর কেন্দ্রীয় কর্মসূচি মিট দ্যা কমরেডস্ অনুষ্ঠি হয়েছে। শনিবার (১৬মে) উদীচী কাযার্লয়ে এ উপলক্ষে সাধারণ সভার আয়োজন করে সিপিবি সদর উপজেলা কমিটি।
সভায় সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় সংগঠক ও যুব ইউনিয়নের সহসভাপতি ত্রিদিপ কুমার সাহা, জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলী,সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সম্পাদক মন্ডলীর সদস্য আবেদ হোসেন,সৈয়দ মিজানুর রহমান, রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সিনিয়র কমরেড বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম,শাখা সম্পাদক অমল টিক্কু,মহেশ্বর চন্দ্র বর্মন,রফিকুল ইসলাম,দ্বিপেন্দ্র নাথ রায়,গিয়াস উদ্দীন, রথীন্দ্র নাথ রায়, সদস্য প্রিঙ্গলা রানী,সাদেকুল ইসলাম,প্রফুল্ল চন্দ্র বর্মন, বাচ্চু আলম প্রমূখ।

কেন্দ্রীয় সংগঠক ত্রিদিপ কুমার সাহা জানান, মিট দ্যা কমরেডস কর্মসূচি সারা দেশের প্রত্যেকটি উপজেলা ও শাখায় অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার সকল উপজেলায় সাধারণ সভার মাধ্যমে মিলিত হচ্ছি। এই সভায় বিভিন্ন শাখার পার্টি সদস্য ও প্রাথর্ী সদস্যরা উপস্থিত হচ্ছে। এতে প্রান্তিক পযার্য়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে এবং পার্টির মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে। পার্টিকে শক্তিশালী করে যেন তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারে। গত নিবার্চনের ঠিক আগ মুহুর্তে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী অসম বানিজ্য চুক্তি করা হয় তা বাতিলের দাবিতে দুবার্র আন্দোলন গড়ে তুলার জন্য কমরেডদের দিক নিদের্শনা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, গত ইনটেরিম সরকারের ব্যর্থতার দায়ে হাম রোগে আক্রান্ত হয়ে যে নিষ্পাপ শিশুদের মৃত্যু হচ্ছে। দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
Leave a Reply