1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • প্রকাশকাল: শনিবার, ১৬ মে, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

নির্বাচনী ইশতিহারের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা চর বেতাগৈর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ শদ ১৬ মে শনিবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭৩০ জন ভাতাসুবিধা ভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ২য় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। যার মাধ্যমে একই সাথে এবং একই সময়ে ২০ জেলার ১৪৩৭০ জন ভাতাভোগীর কাছে তাদের ফ্যামিলি কার্ডের প্রাপ্ত অর্থ প্রেরণ করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান আমাদের নির্বাচনী ইশতিহারের অন্যতম একটি অংশ। যা প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে প্রদান করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোন নেতার কাছে যেতে হবে না, কাউকে কোন কমিশন দিতে হবে না। এটা আপনাদের প্রাপ্য অর্থ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আজকে ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন , তারা অবশ্যই এই ভাতা থেকে কিছু অর্থ সঞ্চয় চেষ্টা করবেন। যাতে করে আমাদের নারী সমাজ আরো স্বাবলম্বী হতে পারে।

তিনি আরোও বলেন, কৃষকদের কৃষি কার্ড, এখানকার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল – কলেজের উন্নয়নের কাজ ইতিমধ্যেই আমাদের পরিকল্পনায় রয়েছে। এগুলোর মধ্যে যেই কাজগুলো গুলো তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব সেই কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আগামী বাজেটের পর আমাদের উন্নয়নমূলক কাজগুলোর গতি আর ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ