1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ৩ মে, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সফল করতে এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক।
সভায় নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি, আয়োজনের মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আয়োজনসহ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই আয়োজন সফল করতে সকলকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করা হবে।
সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন আরও সফল ও সার্থক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ