1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • প্রকাশকাল: শনিবার, ২ মে, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম রব্বানী সরদার, ইকবাল হোসেন প্রামাণিক, তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ থেকে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার অন্তরার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা। এছাড়া চাপোড়–মছলন্দপুর খালের প্রায় আড়াই কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় হবে প্রায় পৌনে ১ কোটি টাকা।
তিনি আরও জানান, খাল পুনঃখনন কাজে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে কৃষিকাজে ব্যাপক সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ