1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ১ মে, ২০২৬

​নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে, ২০২৬) বিকেলে শহরের আর্টগ্যালারি মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে ইসলামী শ্রম নীতির ভিত্তিতে কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জোরালো দাবি জানানো হয়।

​উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাসুদ আলম মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ডাঃ হাফেজ মোঃ খাদেমুল ইসলাম।

​সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের মর্যাদা রক্ষা এবং ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নের জন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং ইনসাফ কায়েম করা জরুরি। ‘শ্রমিক জাগো, অধিকার আদায় করো’—এই স্লোগানকে সামনে রেখে বক্তারা সকল শ্রমিককে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ