1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনেরদাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান একাত্তরের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সৈয়দা রাজিয়া মোস্তফার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন গত ১৩ এপ্রিল দিবাগত রাত ১২.০১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ (১৫ এপ্রিল) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে আত্মীয়-পরিজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ সবুর, মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউ রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অসামান্য ক্ষতি হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ