1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত: শিক্ষার মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক প্রকৃতি শিক্ষা কার্যক্রম সাইফুল্লাহ বারী হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাঘাটায় মানববন্ধন নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু! সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ কুড়িগ্রাম সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” বেগমগঞ্জ থানার কার্যক্রমে সন্তোষ, অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ

নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে ।
ওসমান গনি,
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার
বাইশারী ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণ কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাইশারী বাজার থেকে হেডম্যান পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে।
তবে কাজের মান ও পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ,
মধ্যম বাইশারী কাচারি পাহাড়ের নিচে
জহির উদ্দীনের দোকানের পশ্চিম পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কালভার্ট প্রায় ১০ বছর ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে।
এই কালভার্ট দিয়ে প্রায় ২ একর জমির পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হয়।
বর্তমানে পানি চলাচল বন্ধৌ হয়ে যাওয়ায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, দায়িত্বরত প্রকৌশলী প্রথমে সেখানে নতুন কালভার্ট নির্মাণের আশ্বাস দিলেও
পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
ভাঙা কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণ না করেই তার ওপর কংকর ফেলে সড়ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান,
এভাবে দায়সারা কাজ করার ফলে সড়কের স্থায়িত্ব, যানবাহনের নিরাপদ চলাচল এবং মানুষের প্রাণনিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা মনে করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, সেখানে নতুন করে কোনো কালভার্ট নির্মাণের পরিকল্পনা নেই এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন।
এলাকাবাসী অবিলম্বে ভাঙা কালভার্টটি সঠিকভাবে নির্মাণ এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যথায় ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে তারা সতর্ক করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ