1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

লাকসামে এমপি আবুল কালামের দিনব্যাপী কর্মসূচি পালন

  • প্রকাশকাল: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের খৈয়াখালী খালের পাশে খৈয়াখালী খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে বেলা সাড়ে ১১টায় নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন, পরিদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এমপি। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে দক্ষ ও উদ্ভাবনী হতে হবে।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। এ সময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলামিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুল্লাহ সবুজ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মসু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা, পৌর ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, এবং স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ