1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

​দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে জয়ী চান শরীফ, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশকাল: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

​এ আর হানিফ, বাকেরগঞ্জ (বরিশাল);
​বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে দীর্ঘ ১৩ বছর ধরে চলা একটি পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হয়েছে। গত ০৯ এপ্রিল ২০২৬ তারিখে আদালত আপিলকারী মো. চান শরীফের পক্ষে রায় প্রদান করায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

​প্রাপ্ত তথ্যানুযায়ী, বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় রঘুনাথপুর মোল্লারতাপ এলাকার বাসিন্দা মো. চান শরীফ পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালে একটি মামলা দায়ের করেন (মামলা নং ২৬/১৩)। মামলার বিবাদী ছিলেন একই বাড়ির মৃত মমিন চকিদারের পুত্র সুলতান চকিদার ও তার সহযোগীরা।

​মামলা চলাকালীন এক পর্যায়ে নিম্ন আদালত থেকে সুলতান চকিদার গংরা রায় লাভ করেন। তবে ওই রায়ে সংক্ষুব্ধ হয়ে চান শরীফ মহামান্য হাইকোর্টে একটি রিভিশন পিটিশন দায়ের করেন। হাইকোর্ট মামলাটি পূর্ণাঙ্গ শুনানি শেষে পূর্ববর্তী রায়ে বেশ কিছু আইনি ত্রুটি খুঁজে পান। পরবর্তীতে উচ্চ আদালত মামলাটি পুনরায় বিচারের জন্য বরিশাল জেলা জজ আদালতে প্রেরণ করার নির্দেশ দেন।

​হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। গত ০৯/০৪/২০২৬ তারিখে বিজ্ঞ আদালত আপিলকারী চান শরীফের পক্ষে চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, বিবাদী সুলতান চকিদার গংরা দাবিকৃত জমির মধ্যে মাত্র পৌনে দুই কড়া জমির মালিকানা পাবেন।

​দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আদালতে দৌড়ঝাঁপ করার পর কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাওয়ায় চান শরীফের পরিবার এবং এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। রায় ঘোষণার পর এলাকায় আনন্দ উল্লাস ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

​চান শরীফের আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে এবং এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ