1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে ওয়াসিম আকরাম (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী সাফিয়া আক্তার (২৫)-কে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। বিচারকালে মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিমউল্লাহ জানান, তারা এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং আসামির সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর রায় ঘোষণায় ভুক্তভোগী পরিবার কিছুটা স্বস্তি পেলেও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ