1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। তাই দিনটি যথাযোগ্য মর্যাদা, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে।

সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, ‘এসো হে বৈশাখ’ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী নানা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও যথাযথভাবে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফৈদাউসী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু ও সমারেশ মণ্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক সভাপতি এমএ এরশাদ, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কাম আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক শেখ জাহিদুর রহমান বিপ্লব, সাংবাদিক গাজী সোহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলাজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ