1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে উপজেলা প্রশাসন ও দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল মাদকের কুফল, এর ক্ষতিকর দিক এবং সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।
তিনি তার বক্তব্যে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন , মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, বীরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু
বীরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা। ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহিন ইসলাম,দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, রহিম বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সমিজ উদ্দিন, ছাত্র-ছাত্রী, ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ