1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত!!

  • প্রকাশকাল: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলায়
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন তিল, পাট ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাইমা তাবাসসুম শাহ, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সসাজসেবা কর্মকর্তা মোঃ নানিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ নাহিদা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখ, উপজেলা একাউন্টস কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উপকরণ হিসেবে বিতরণ করা হয়
🔹 গ্রীষ্মকালীন মুগ (৪০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ৫ কেজি
🔹 গ্রীষ্মকালীন তিল(৫০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ১ কেজি
🔹 আউশ ধান (৪০০০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ ৫ কেজি
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হচ্ছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ