1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

৮ কেজি হেরোইন চৌদ্দ হাজার ইয়াবা সহ গ্রেফতার

  • প্রকাশকাল: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কামরুল

চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ।
গ্রেপ্তাররা হলেন – মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মোঃ আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের ঢাকা মেট্রো -ব -১১-২৩৮০ বাসটি জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।
পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে বিপুল হিরোইন ও ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর ক্রসিং এলাকায় সন্দেহ জনক বাসটি দেখে থামার সংকেত দিলেও না থামায় ধাওয়া করে বাসটি আটক করা হয়।
পরে বাসটি তল্লাশি চালিয়ে বাসটির পেছনে লোহার তৈরি বাক্সে লুকানো হলুদ রঙের ৮টি প্যাকেটে মোড়ানো প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি হেরোইন যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এবং ৭০টি নীল রঙের জিপারের ভেতরে লুকানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত ওই বাসের চালক, সুপারভাইজার এবং হেলপার। এছাড়াও তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের বড় চালানটি কক্সবাজারের অজ্ঞাত ২-৩ জনের কাছ থেকে নিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় অজ্ঞাত ২ জনের কাছে বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল স্বীকার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ