1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

রংপুরে প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে আটক যুবক

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রিয়াজুল হক সাগর,রংপুর।

বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে রংপুরে মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান।
মার্কেটের দোকান মালিক মিজানুর রহমান বলেন, আটক ওই যুবক পুলিশের (এএসপি) একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য তার দোকানে আসেন। এসময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মোস্তাফিজুর রহমান জানান, তিনি আগে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করলেও এখন পেশায় একজন রাজমিস্ত্রী।
তিনি যাকে পছন্দ করেন তাকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলতেন। কিন্তু পছন্দের ওই মেয়ে তার কাছে আইডি কার্ড দেখতে চান। ফলে প্রেমিকার আস্থা অর্জন করতে পুলিশের এএসপি হিসেবে আইডি কার্ড বানাতে ওই দোকানে গিয়েছিলেন।
কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের আর.টি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড প্রিন্ট করার কথা জন্য বলেন মোস্তাফিজুর। এনিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেসক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানায়, তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকাকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান।
ওসি আরও বলেন, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ