স্টাফ রিপোর্টার
আড়াইহাজার থানা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ জহিরুল ইসলাম(৪০) ও কালু হোসেন(৩৭) নামে ২ জনকে আটক করে পুলিশ। আটককৃত জহিরুল বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের শহিদুল্লার ছেলে। আপর আটককৃত কালু হোসেন একই এলাকার ইমন উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধায় উভয়কে
বিশনন্দি ফেরিঘাটের উত্তর পাশে বিশনন্দি গ্রাম থেকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা একটি বস্তার ভিতর ১০ টি পেকেটে মোড়ানো (মাদকদ্রব্য) গাঁজা উদ্ধার করে পুলিশ। এবং
মাদকের বিরুদ্ধে অভিযান চলিত থাকবে।
Leave a Reply