1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত ইউএনও মোহদয় বরাবরে খোলা চিঠি পূর্বাচলে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে এলাকাবাসীমানববন্ধন, বিক্ষোভ

জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রিপোর্টার: রফিকুল ইসলাম

জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে দ্রুত বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কিছু কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনের সকল সম্মানিত সদস্যদের জন্য আইডি কার্ড প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি সংগঠনের একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট চালু করা এবং অফিসিয়াল ফেসবুক পেজ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সদস্যদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা যায়।
সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একইসঙ্গে অসুস্থ ও পঙ্গু সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তাদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে প্রচারমূলক ভ্রমণের পরিকল্পনাও করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ সম্পাদক।
শেখ শহিদুর রহমান পাভেল বলেন, “ইতোমধ্যে কিছু কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে এবং শীঘ্রই বাকি কাজগুলোও শুরু করা হবে। সকল পরিকল্পনা সফলভাবে সম্পন্ন হলে বৃহৎ পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।”
তিনি সংগঠনের উন্নয়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ