1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত ইউএনও মোহদয় বরাবরে খোলা চিঠি পূর্বাচলে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে এলাকাবাসীমানববন্ধন, বিক্ষোভ

বালিয়াকান্দিতে মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা ॥ ৩জনকে পুলিশে দিয়েছে জনতা

  • প্রকাশকাল: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

‎ দীর্ঘদিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি সহ পাশর্^বর্তী এলাকায় মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছে একটি চক্র। এ চক্রের ৪ জন সদস্যকে আটক করলেও একজন পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার চক্রের ৩জন সদস্যকে থানা পুলিশে সোপর্দ করেছে।
‎সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ক্লিনিকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নামে বিভিন্ন পদ পদবি ব্যবহার করে অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা জানিয়েছেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নামে বিভিন্ন পদ পদবি ব্যবহার করে খন্দকার নাজিম, ফয়সাল চৌধুরী, টুটুল মোল্লা ও সফিকুল ইসলাম নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা নানা ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতো বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা নজরদারি শুরু করে। সোমবার সকালে বিভিন্ন ক্লিনিকে গিয়ে পরিবেশ ছাড়পত্র, পরিবেশ ও বিভিন্ন অসঙ্গতির কথা বলে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এসময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
‎খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে খন্দকার নাজিম, টুটুল মোল্লা ও সফিকুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয়। সুযোগ বুঝে ফয়সাল চৌধুরী নামে একজন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎স্থানীয়দের দাবি, ভুয়া পরিচয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
অভিযুক্ত টুটুল মোল্লা বলেন, আমরা বিষয়টি সমস্যা সমাধান, ক্লিনিকট, বেকারী, হোটেল, আইসক্রিম ফ্যাক্টারীসহ সকল বিষয়ে পরিবেশ ঠিক আছে কিনা তা খতিয়ে দেখি। স্থানীয় প্রশাসনকে অবগত করেই এ কার্যক্রম করে আসছি। আমাদের রাজবাড়ী জেলায় একটি কমিটি রয়েছে। এ কমিটির মাধ্যমে কাজ করি। তবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
‎বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, জনতার হাতে ৪জন আটক হয়। একজন পালিয়ে যায়। ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রতারণার বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ