1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে” ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা তাজিয়া মানে বাতিল শিয়াবাদ।তাজিয়া মানে পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালামগণের অবমাননা।– আল্লামা ইমাম হায়াত ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশকাল: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে মৌচিং মারমা (১১) নামে এক পাহাড়ি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উগ্যজাই পাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মৌচিং মারমা উগ্যজাই মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর মৌচিং নালকাটা স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে লাফালাফির সময় হঠাৎ সে ডুবে যায়।

সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ