মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।
জামালপুরের মাদারগঞ্জের নলছিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার সকালে নলছিয়া গ্রামে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, আনসার মো: নূর নবী, মো: নজরুল ইসলাম, মো: সাগর ও মো: সাদা মিয়া।
বক্তারা অভিযোগ করেন, নূর নবীর পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে রুমান সরকার ওরফে সামাদ, সামাদ ওরফে নপ্প, জুয়েল, আলমগীর ও আইফলসহ একটি প্রভাবশালী চক্র। তারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। নূর নবী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে বিষ প্রয়োগ করে পুকুরের কয়েক লাখ টাকার মাছ নিধন এবং বেকু মেশিন ভাঙচুর করা হয়। এতে পরিবারটি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।
এ সময় তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply