1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত ইউএনও মোহদয় বরাবরে খোলা চিঠি পূর্বাচলে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে এলাকাবাসীমানববন্ধন, বিক্ষোভ

রাজবাড়ীতে রিকসার চাকায় গলায় ওড়নাপেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্য

  • প্রকাশকাল: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীতে রিকসার চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি, দৈনিক সমকালের বালিয়াকান্দি প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মাতা এবং বালিয়াকান্দি হাসপাতাল সড়কের মরহুম মোজাম্মেল হোসেন মিয়ার ছেলে।
সোমবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের জামাই কাজী হুমায়ুন কবির বলেন, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুড়ি সহ কয়েকজন রাজবাড়ী কোর্টে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে রিকসা যোগে তার শাশুড়ি সকালের নাস্তা খাবার জন্য শহরের সালমা হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্ত্বর এলাকায় রিকসার চাকার সাথে তার পরিহিত গলার ওড়না পেঁচিয়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শাশুড়িকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ বেলায়েত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ