1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা -কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীতিবাজ সাময়িক বরখাস্ত মহিউদ্দিন আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খাদ্য সচেতনতা তৈরিতেশিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম জামালপুরে রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন স্বর্ণ ব্যবসার আড়ালে ‘সুদের কারবার’: ব্ল্যাংক চেকে শতাধিক পরিবারকে হয়রানির অভিযোগ

সেনবাগে গ্রামীণ স্কুলে রোবোটিক্সের ঝড়-১২০ শিক্ষার্থীর প্রযুক্তি অভিযাত্রা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে একটি বর্ণাঢ্য “রোবোটিক্স ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ডিজিটাল যুগের চাহিদা পূরণে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষার্থীদের রোবোটিক্স, প্রোগ্রামিং ও প্রযুক্তির মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি নিয়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়।

কর্মশালায় টিউটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের ২৪ ব্যাচের চারজন শিক্ষার্থী। তাদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করে এবং নিজেদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, আইসিটি অফিসার আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।

বক্তারা বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”

সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব জানান, গ্রামীণ পর্যায়ে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, সেনবাগ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে রোবোটিক্স ওয়ার্কশপ চালু করতে স্থানীয় সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন।

এ ক্ষেত্রে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন তারা। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনেরা এ উদ্যোগকে যুগোপযোগী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করেন, এই রোবোটিক্স ওয়ার্কশপ আধুনিক শিক্ষার পথে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর, সৃজনশীল এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ