1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন স্বর্ণ ব্যবসার আড়ালে ‘সুদের কারবার’: ব্ল্যাংক চেকে শতাধিক পরিবারকে হয়রানির অভিযোগ সাঘাটায় আগামীকাল জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল সুনামগঞ্জে চলন্ত বাসে তল্লাশি, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, বাগদা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ উখিয়ার হলদিয়া পাতাবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাছ কাটার ঘটনায় উত্তেজনা খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের আসর শুরু নিয়ামতপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জাতীয় পর্যায়ের বিতর্কে রানারআপ চাঁপাই নবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

নাহিদ,পোরশা প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সীমান্ত অপরাধ থেকে দূরে রাখতে বিজিবির উদ্যোগে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে রাজশাহী সেক্টরের নির্দেশনায় এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি বলেন, চার সপ্তাহের এই টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এর ফলে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সীমান্তে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এবং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু। তারা বলেন, প্রশিক্ষণে অর্জিত দক্ষতাকে কাজে লাগাতে পারলে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষক আব্দুর রাজ্জাক ও আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এ চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ