1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

জামালপুরে রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

  • প্রকাশকাল: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
জামালপুরে রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি।

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর চইরাপাড়া এলাকার চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩শত পরিবারের মানুষ কর্মস্থল, স্কুল-কলেজসহ জরুরি প্রয়োজনে এলাকা থেকে বের হতে পারছেন না। বন্ধ রাস্তা খুলে দেওয়াসহ স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণপুর এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে বক্তব্য রাখেন তিতপল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ওয়ার্ড যুবদলের সভাপতি সাঈদী, খালেদা আফসারী দুলালী, হারুনসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে মজু ও মোজাম্মেলের পরিবারের লোকজন বিভিন্ন সময়ে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেন। রাস্তার জায়গা ওয়াক্‌ফ করা হলেও এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রায় ৩০০ পরিবারের মানুষ দুর্ভোগে পড়ছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবীসহ জরুরি প্রয়োজনে বাইরে যাতায়াতও ব্যাহত হচ্ছে।
দ্রুত রাস্তা উন্মুক্ত করে দিয়ে স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ