1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কুমিল্লা কাস্টমস ও বিজিবি সহ চোরাকারবারিদের সংঘবদ্ধ সিন্ডিকেটেরাই করছেন সরকারের রাজস্বের অর্থ হরিলুট চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা ‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রিরঅভিযোগ, পরে সমালোচনার মুখেনিলামে বিক্রি করল প্রশাসন ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!! কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা পাঁচবিবির গাভী মালিক পেল প্রাণিসম্পদ অফিসের প্রণোদনা ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা অনুষ্টিত ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরামাটির ভিতরে পরে মারা যেতে পারে বলে আশঙ্কা

সাঘাটায় জ্বালানি তেল বিতরণ মনিটরিংয়ে ৩ কর্মকর্তা নিয়োগ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ, কার্যকর ও নিরাপদ করতে জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোতে এজেন্ট কিংবা ডিলার পয়েন্ট ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে দেশে জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এবং তদারকি জোরদার করতে উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আদেশ অনুযায়ী, উপজেলার তিনটি প্রধান জ্বালানি বিক্রয় কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তিনজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

মেসার্স জুমারবাড়ী ট্রেডার্সে দায়িত্ব পেয়েছেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান। এছাড়াও কচুয়া হাটের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের তদারকি করবেন মুক্তিনগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এবং মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সের দায়িত্ব পালন করবেন পদুমশহর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসানুর রহমান।

ঐ চিঠির আদেশ অনুযায়ী, নিযুক্ত কর্মকর্তারা প্রতিদিন জ্বালানি তেলের প্রারম্ভিক মজুদ রেকর্ড করবেন। ডিপো থেকে তেল আসার পর পরিমাপ করে তা গ্রহণ এবং পে-অর্ডার ও চালানের সাথে মিলিয়ে দেখবেন। এছাড়া, প্রতিদিন অন্তত তিনবার স্টকের আপডেট নিশ্চিত করবেন।

প্রশাসনিক আদেশে আরও বলা হয়েছে, কোনো এজেন্ট বা ডিলার তেল গ্রহণের এক ঘণ্টার মধ্যে বিক্রি শুরু না করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার লাইসেন্স স্থগিতের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধভাবে ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি হচ্ছে কি না এবং ক্রেতাদের ক্যাশ মেমো দেওয়া হচ্ছে কি না, তাও কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন এই কর্মকর্তারা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আশরাফুল কবীর সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ