1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কুমিল্লা কাস্টমস ও বিজিবি সহ চোরাকারবারিদের সংঘবদ্ধ সিন্ডিকেটেরাই করছেন সরকারের রাজস্বের অর্থ হরিলুট চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা ‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রিরঅভিযোগ, পরে সমালোচনার মুখেনিলামে বিক্রি করল প্রশাসন ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!! কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা পাঁচবিবির গাভী মালিক পেল প্রাণিসম্পদ অফিসের প্রণোদনা ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা অনুষ্টিত ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরামাটির ভিতরে পরে মারা যেতে পারে বলে আশঙ্কা

কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের জেলা সদরের সাথে ফুলবাড়ী উপজেলার সরাসরি ও স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ধরলার বাম তীরবর্তী সদরের হলোখানা ইউনিয়নের সারডোব থেকে ডানতীরে কাঁঠালবাড়ী ইউনিয়নের ধরলা তীরবর্তী বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ধরলার বাম তীরে আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক শ্রমিক ও নারীসহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে স্থানীদের দা‌বির সা‌থে একত্মতা প্রকাশ ক‌রে মানববন্ধ‌নে অংশ নেন জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান ও সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক বেলগাছা ইউ‌নিয়নের সা‌বেক চেয়ারম‌্যান মাহবুবার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বা‌সিন্দা ও এন‌সিপি নেতা আশরাফুল আলম বলেন, ‘ দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন সহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। এই নদী প‌থে পারাপা‌রের সময় আমার দুই ভাই নদীর পা‌নি‌তে ডু‌বে প্রাণ হা‌রি‌য়ে‌ছিল। সেতু না থাকায় গর্ভবতী নারীসহ গুরুতর অসুস্থ মানুষদের জরুরি চিকিৎসা দিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের নায্য মুল্য পান না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা পণ্য পরিবহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানাতে আমাদের এই মানবন্ধন। ’

জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোন কাজ হচ্ছে না। আমরা এ অঞ্চলের মানুষের দা‌বির সা‌থে একাত্মতা প্রকাশ কর‌তে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ