পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৩১ মার্চ/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার দুগ্ধ গাভী মালিকদের মাঝে বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হয়। দেশের মানুষের গাভীর দুধের চাহিদা পূরণে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব উপকরণ গুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী প্রধান অতিথি হিসাবে উপকার ভুগীদের হাতে প্রণোদনাগুলো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বি ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী বলেন, উপজেলার সাড়ে চার’শ দুগ্ধ গাভী মালিকদের মাঝে ২০’লিটার দুধ সংরক্ষণের ক্যান (জারকিন), ১০’লিটার দুধ রাখার সিলভার বালতি, একজোড়া গাম্বুট জুতা ও দুধ মাপার সিলিন্ডার বিতরণ করা হয়।
Leave a Reply