1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে” ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা তাজিয়া মানে বাতিল শিয়াবাদ।তাজিয়া মানে পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালামগণের অবমাননা।– আল্লামা ইমাম হায়াত ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জাগো নারে ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জাগো নারী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ১৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১ ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জাগো নারী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাগো নারী ফাউন্ডেশন, যুক্তরাজ্য শাখার সভাপতি নাসরিন আজিজ ডলি। অনুষ্ঠানের শুরুতে আমেরিকার ভার্জিনিয়া থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালী উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। তিনি তার ভার্চুয়াল বক্তব্যে বলেন, জাগো নারী ফাউন্ডেশন অসহায়, গরীব ও দুস্থ মানুষের সেবা করে থাকে। সংগঠনের পক্ষ থেকে এই ক্ষুদ্র পরিসরে নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আমরা স্বাচ্ছন্দবোধ করছি। আপনারা আর্শীবাদ করেন, আমরা যেনো প্রতি বছর এই রকম সেবা মূলক কর্মসূচী পালন করতে পারি। পরিশেষে তিনি জাগো নারী ফাউন্ডেশনের সকল নেতাকর্মীর কাছে বিনীত অনুরোধ করেন, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেনো সুস্থ্য হয়ে দেশে ফিরে আসতে পারি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিন, সহ-সভাপতি রোকশানা বেগম, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য কাজল রহমান, শিউলি বেগম, রিক্তা আক্তার, রুপালী বেগম ও এমদাদ হোসেন প্রমূখ। প্রধান অতিথি নাসরিন আজিজ ডলি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা সত্যি-ই প্রশংসনীয় উদ্যোগ। আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি যুক্তরাজ্য থেকে দেশে এসে আপনাদের সাথে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। অতীব দুঃখের বিষয় আমার বড় বোন নূর-উন-নাহার মেরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য হয়ে আমেরিকাতে চিকিৎসাধীন আছেন। তাকে আমরা মায়ের মতো অভিভাবক মনে করি। ভবিষ্যতে তার অনুপস্থিতিতে জাগো নারী ফাউন্ডেশনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমি অনেক দিন থেকে যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছি। মাঝে মাঝে দেশে এসে আপনাদের সাথে জাগো নারী ফাউন্ডেশনের কর্মকান্ডে অংশ গ্রহন করে থাকি। আপনাদের সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে। পরিশেষে তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ