1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
Yaw:278.4099,Pitch:-4.661066191923797,Roll:2.0196865064808662

ঠাকুরগাঁও প্রতিনিধি:
শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এনসিটিএফ লিগ্যাসি মিট–২০২৬ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) জেলা কমিটি।সংগঠনটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, এফ আলম গ্রুপের চেয়ারম্যান ফখরুল আলম লিফাত।অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

পাশাপাশি শিশুদের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটির সকলকেই শুভেচ্ছা স্মারক হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এনসিটিএফ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিশুদের উন্নয়ন ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের ইফতার পুনর্মিলনী অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা প্রতিনিধি জান্নাতুন ফেরদৌস বর্ষা, সাবেক জেলা প্রতিনিধি কামরুন নাহার পান্না, হাসনাহেনাসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিশু সংসদ সদস্য জিহাদুজ্জামান জিসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ