1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

পতেঙ্গায় নৌ-শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধনে- শ্রমিকনেতা এম.নুরুল হুদা চৌধুরী ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

  • প্রকাশকাল: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
নৌ-যান শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায় ও নৌ-পথে শ্রমিকদের উপর জুলুম নির্যাতন বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পতাকা তলে ঐক্যবদ্ধ হোন এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে লড়াই, সংগ্রাম, ত্যাগ ও গৌরবের নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী রেজি নং বি ২১৪৮ এর আজ ১৪ মার্চ শনিবার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ঈদুল ফিতরের আগে বকেয়া বেতন, বোনাস, সুবিধাদি সহ সকল পাওনা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন পতেঙ্গা থানা শাখার উদ্যোগে চরপাড়া ঘাটে বিকাল চারটায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনে সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতার জামান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা এম.নুরুল হুদা চৌধুরী বলেন পবিত্র ঈদূল ফিতরের আনন্দ ঘরে ঘরে পৌঁছানোর আগেই নৌ-শ্রমিকদের সহ দেশের সকল শ্রমিক সমাজের বকেয়া বেতন, পূর্ণ ঈদ বোনাস এবং অন্যান্য পাওনাদি দ্রুত পরিশোধ নিশ্চিত করো। প্রতিবছর ঈদের আগে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা করে, যা অত্যন্ত অমানবিক। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ ঈদের আগে তাদের বকেয়া পাওনা ও বোনাস আদায়ের জন্য রাজপথে নামতে হয়, যা কাম্য নহে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই নিধার্রিত সময়ের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ না করলে কঠোর আন্দোলন ও কর্মবিরতির ডাক দেওয়া হবে। তিনি আরও দাবি করে বলেন শ্রমিকদের কাজে যোগদানের আগে নিয়োগ পত্র দিতে হবে, নৌপথে অনিয়ম চুরি ডাকাতি হয়রানি চাদাঁবাজি বন্ধ করতে হবে। সারাদেশে নিরাপদ নৌপথ গড়তে সকল পদক্ষেপ নিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন পতেঙ্গা থানা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম মাষ্টার, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে আজগর হোসেন তালুকদার, সাজ্জাদ হোসেন জনি, সরওয়ার উদ্দিন, রশিদ আহমেদ মাস্টার, বায়েজিদ ড্রাইভার, খলিলুর রহমান টিপু, সেলিম সুকানি, জাহাঙ্গীর সুকানি, সজীব লস্কর, ইমন লস্কর, জিসান, সাব্বির, রিপন প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ