1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

ত্রিশালে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ত্রিশাল পৌরসভার সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনবহুল এলাকায় জমে থাকা ময়লা–আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি কোথাও যেন মশার প্রজননক্ষেত্র তৈরি না হয় সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা পরিষদের হলরুমে সংশ্লিষ্ট সকল অংশীজনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ