1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

ভোলাহাটে উপজেলা বিএনপির উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

  • প্রকাশকাল: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাটে (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল ৪টায় ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। তার সাথে ছিলেন, তার সহোদর ভাই মোঃ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক এ. এইচ. এম মাসুম, গোমস্তাপুর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।

ইফতার মাহফিলে সভ্পতব হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, মহিলানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ৩নং দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুনসুর আলী, কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ স্থানীয় বিএনপি ও তার অন্যান্য অংগসংঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক এমপির একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ। ইফতার মাহফিলে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সন্ন্যাসীতলা মেডিকেলমোড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আরমান আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ