1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে” ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা তাজিয়া মানে বাতিল শিয়াবাদ।তাজিয়া মানে পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালামগণের অবমাননা।– আল্লামা ইমাম হায়াত ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল সত্য প্রকাশের ‘শাস্তি’ সংবাদ লিখেই অপপ্রচারের নিশানায়। কলকাতার কফি হাউসে ইতিহাসের ছোঁয়া: আমগাছে সবুজের আহ্বান ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে জাগো নারী ফাউন্ডেশনের মানববন্ধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ১১ মার্চ, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে গত ৮ মার্চ ২০২৬ তারিখ বিকালে সংগঠনের রুপনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মূখে জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাগো নারী ফাউন্ডেশন, যুক্তরাজ্য শাখার সভাপতি নাসরিন আজিজ ডলি এবং আমেরিকা থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। তিনি তার ভার্চুয়াল বক্তব্যে বলেন, জাগো নারী ফাউন্ডেশন প্রতি বছর বিশ্ব নারী দিবস পালন করে থাকে। তদ্রুপ এ বছরও পালন করা হচ্ছে। তিনি বলেন, নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ অনুসরন করে আমাদের পথ চলা। অতীব দুঃখের সাথে তিনি বলেন, আমাদের দেশে অনেকে নারীর অধিকার নিয়ে কথা বলেন, অথচ চল্লিশ দশকে নারীদের সুরক্ষার জন্য যে আইন প্রণয়ন করা হয়েছে তা এখনো বাস্তবায়ন করা হয় নি। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য অধ্যাপক সাদিয়া আফরিন রোমানা, কাজল রহমান, শিউলি বেগম, রিক্তা আক্তার, জাহানারা বেগম, ইয়াসমিন আক্তার ও তামান্না প্রমূখ। প্রধান অতিথি নাসরিন আজিজ ডলি বলেন, যুক্তরাজ্যের নারীদের সামাজিক নিরাপত্তা ও অধিকার ব্যবস্থা এবং বাংলাদেশের নারীদের বাস্তবতার মধ্যে দিন-রাতের পার্থক্য রয়েছে। যুক্তরাজ্যে নারীরা গভীর রাতেও নিরাপদে চলাফেরা করতে পারেন। নারী অধিকার ও নিরাপদ সমাজ ব্যবস্থা সেখানে নিশ্চিত করার জন্য কার্যকর আইন ও সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের খুন, ধর্ষণ ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি সুস্থ্য ও মানবিক সমাজে এই ধরনের ঘটনা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই সব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর দাবী জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, এটি নারী অধিকার, মর্যাদা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরো শক্তিশালী করার দিন। তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। আলোচনার পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ