1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

গণ-অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার মামলায় লালমাই উপজেলা আওয়ামী লীগের নেতা রনি গ্রেফতার

  • প্রকাশকাল: সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুমিল্লা জেলা প্রতিনিধি :-

২৪ এর জুলাই, আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলায় লালমাই উপজেলা আওয়ামী লীগের নেতা আবু তাহের রনি’কে গ্রেফতার করেছেন কুমিল্লা জেলার লালমাই থানা পুলিশ।

লালমাই থানার ওসি নিশ্চিত করেছেন, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের ওপর সংঘটিত হামলার ঘটনায় সদর দক্ষিণ থানার একটি মামলায় আবু তাহের রনিকে গ্রেপ্তার করা হয়েছে।

আবু তাহের রনি বর্তমানে লালমাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পদ এবং তিনি সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারের স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ এবং বিতর্ক সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে।
অভিযোগগুলোতে রয়েছে:
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়ে ইট এবং সৌর বিদ্যুৎ লাইট আত্মসাৎ করেছে।
সরকারি তহবিল ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা এবং নিজের বাড়ির রাস্তা নির্মাণে অর্থ ব্যয়, গ্রামে সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি ও ব্যক্তিগত সংঘর্ষে তৈরি করা। গ্রামের জনগণের সঙ্গে সম্পর্ক ও নেতৃত্ব প্রদানের সময় অসংগতি।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এসব বিষয়ে গত দুই বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য সংবাদ প্রকাশ হয়েছে এই আবু তাহের রনির বিরুদ্ধে। কিছু আংশিক বিষয় থানায় এবং উপজেলায় অভিযোগ জমা রয়েছে।

অতিরিক্ত তথ্য অনুযায়ী, আবু তাহের রনির নামে বহু ধরনের সম্পদ সহ অসংখ্য ভূমি রয়েছে, যা স্থানীয়ভাবে “সম্পদের পাহাড়” হিসেবে পরিচিত। এই সম্পদের উৎস ও ব্যবহারের বিষয়ে বিভিন্ন জনের মধ্যে সমালোচনা ও প্রশ্ন উঠেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের এই মামলা সরাসরি জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের ওপর সংঘটিত হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ