1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট! বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা -কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীতিবাজ সাময়িক বরখাস্ত মহিউদ্দিন আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খাদ্য সচেতনতা তৈরিতেশিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম জামালপুরে রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন স্বর্ণ ব্যবসার আড়ালে ‘সুদের কারবার’: ব্ল্যাংক চেকে শতাধিক পরিবারকে হয়রানির অভিযোগ

সেনবাগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ: দিন-রাত কোচিংয়ে ভালো ফলের লক্ষ্যে ‘স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬’

  • প্রকাশকাল: শনিবার, ৭ মার্চ, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

আগামী এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নোয়াখালীর সেনবাগে দিন-রাত দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে কোচিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে “এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ মার্চ ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আব্দুস সাত্তার বিএসসি এবং ছলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য পরিকল্পিত ও নিয়মিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। “এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট–২০২৬” এর মাধ্যমে সেনবাগের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে তারা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, শিক্ষাই একটি জাতির অগ্রগতির মূল শক্তি। সেনবাগের শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যেই এই প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করে এই উদ্যোগকে সফল করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ