1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

পানছড়িতে পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ডগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা

  • প্রকাশকাল: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন পানছড়ি সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় এক পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটে শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত যৌথ খামার এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম ওংজাই মারমা (৩৬)। তিনি ওই এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওংজাই মারমার দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরে রান্নার সময় মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে। একপর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘর আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরের সকল আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ নগদ ১৮ হাজার টাকা সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের দ্রুত ও সাহসী উদ্যোগে আশপাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ