1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

রাতের আঁধারে নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণলুট: চোরচক্রের লিডারসহ ৩ জন গ্রেফতার, উদ্ধার প্রায় ১০ ভরি

  • প্রকাশকাল: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সুধারাম মডেল থানার পুলিশ নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত “নিলয় জুয়েলার্স”-এ সংঘটিত দুঃসাহসিক স্বর্ণচুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ স্বর্ণ চোরচক্রের লিডারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

রোববার ( ১১ জানুয়ারী ) নোয়াখালী জেলার পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে এ সময় চোরাই যাওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার ও গ্রেফতারের বিষয় সাংবাদিকদের নিকট তুলে ধরেন।

পুলিশ জানায়, গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত “নিলয় জুয়েলার্স”-এর শাটারের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকান থেকে প্রায় ১২৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়।

এ ঘটনায় “নিলয় জুয়েলার্স”-এর পরিচালক মীর মোশারেফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি মামলা নং-০২, তারিখ-০২/০১/২০২৬, ধারা-৪৫৭/৪৬১/৩৮০ (পেনাল কোড ১৮৬০) এ রুজু হয়।
ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নোয়াখালী জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর-এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা পাকা সড়ক এলাকা থেকে আন্তঃজেলা সংঘবদ্ধ স্বর্ণ চোরচক্রের দলনেতা মো. মোর্শেদ (মহসিন) মোশারফ ও তার স্ত্রী শিল্পী আক্তারকে গ্রেফতার করা হয়। পরে আরেক অভিযানে চক্রের সক্রিয় সদস্য মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)-কে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ও পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা ও চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোরাই যাওয়া মোট ৯ ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি মো. মোর্শেদ ও মো. আলাউদ্দিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মো. মোর্শেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের ৮টি মামলা, মো. আলাউদ্দিনের বিরুদ্ধে রয়েছে ৭টি মামলা।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ অভিযানে মাননীয় আইজিপি ও ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ সার্বক্ষণিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ