1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

পানছড়িতে বিজিবির সামাজিক উন্নয়ন কার্যক্রম: নলকূপ, ঢেউটিন ও অনুদান বিতরণ

  • প্রকাশকাল: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে লোগাং জোনের আওতাধীন পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চন্দ্রকারবারী পাড়া এলাকায় ১০টি পরিবারের জন্য একটি নলকূপ এবং লোগাং বিওপির দায়িত্বপূর্ণ অংজ মগপাড়া এলাকায় ৮টি পরিবারের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়। পাশাপাশি উজেয়া বৌদ্ধ বিহারের সংস্কার কাজে ব্যবহারের জন্য ৭ বান্ডিল ঢেউটিন হস্তান্তর করা হয়।

এছাড়া ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার অংশ হিসেবে লোগাং বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

একই দিনে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কের সভাপতিত্বে পুজগাং বিজিবি ক্যাম্প ও লোগাং বিওপির আওতাধীন এলাকার স্থানীয় হেডম্যান, কারবারী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ