1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি

  • প্রকাশকাল: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি, বে-সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীগণ।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা।

কর্মবিরতিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর করা হয়নি। সমযোগ্যতার সকল ডিপ্লোমাধারী’রা ১০ম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগন এখনো ১১তম গ্রেডে রয়েছে। এতে পেশাজীবীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।
বক্তারা বলেন,৩০ বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিতে এই গ্রেড বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ফার্মাসিস্ট মো. ময়নুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মোহিবুল আরিফিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জীবন চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট (এক্সেরে) মনোরঞ্জন দেব শর্মা ও ফার্মাসিস্ট মুনমুন রায়সহ সরকারি-বে সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ