1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

‎খিলগাঁওয়ে চাঁদা না পেয়ে সেলুন ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

  • প্রকাশকাল: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

‎ঢাকা, খিলগাঁও প্রতিনিধি:

‎রাজধানীর খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ার কারণে এক সেলুন ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে খিলগাঁও থানার ৩ নম্বর ওয়ার্ডের মেরাদিয়া মধ্যপাড়ায় অবস্থিত ‘সাইফুল টু’ নামের একটি সেলুনে।

‎আহত নরসুন্দর মো. সিরাজ মিয়া (২৬) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তার বড় ভাই মো. রফিক মিয়া (৪০) শুক্রবার রাতে খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় মো. আলমগীর (২৮), পিতা মৃত বারেক মিয়া, এবং তার সঙ্গে থাকা ৪–৫ জন অজ্ঞাত সহযোগী দীর্ঘদিন ধরে সিরাজের দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন। তারা একাধিকবার ভয়ভীতি ও হত্যার হুমকিও দেন।

‎গত বৃহস্পতিবার দুপুরে আলমগীর ও তার সহযোগীরা দলবদ্ধভাবে সেলুনে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। সিরাজ মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে আলমগীর ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে পাশের দোকান থেকে ধারালো খুর এনে সিরাজের গলা ও বুকে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তার পেটের খাদ্যনালী ও রগনালীতে গুরুতর জখম হয়।

‎চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সিরাজকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগীর অবস্থা শুরুতে আশঙ্কাজনক ছিল। তবে বর্তমানে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

‎আহতের বড় ভাই রফিক মিয়া জানন, আমার ভাই সাধারণ একজন সেলুন ব্যবসায়ী। চাঁদা দিতে না পারায় ওরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। এখনো আমরা আতঙ্কে আছি, কারণ তারা এলাকায় প্রভাবশালী।

‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলমগীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

‎খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎পাশের দোকানিরা জানান, ঘটনার সময় তারা চিৎকার শুনে ছুটে এসে সিরাজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ