1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশকাল: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

গৌরব ও ঐতিহ্যের ৭৬ বছর পেরিয়ে ৭৭ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন ও ৭ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক এসএম ইমরুল কায়েস।

৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক জানান, ব্যাটালিয়নটি ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগরে প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ১৮ জন বীর সৈনিক শহিদ হন। ১৯৯৯ সালে সরকার ব্যাটালিয়নটিকে রেজিমেন্টাল কালার পতাকা প্রদান করে।

বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ জাতীয় নিরাপত্তা রক্ষায় বিজিবি অনন্য ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন বিজিবি’র প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ